IGA

 


Income Generating Activities (IGA) Training for Women
মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প। মহিলা বিষয়ক অধিদপ্তর © 2019 আইজিএ প্রকল্প মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের অধীনে ৮ টি বিভাগীয় শহর ৬৪টি জেলা শহর ও ৪৩১ টি উপজেলায়.........ইউনিয়ন  নিম্ন বর্ণিত ট্রেডে বিনামূল্যে আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী মহিলাদের অনুষ্ঠিতব্য প্রশিক্ষণের জন্য Online-এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছেঃ- ট্রেডের নাম ১।  ড্রেস মেকিং। ২।  ফ্যাশন ডিজাইন। ৩। বিউটিফিকেশন। ৩ মাস মেয়াদী ৬০ দিন ব্যাপী সর্বমোট: ৩৬০ ঘন্টা।প্রত্যেক ব্যাচ এ ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। ১৬-৩৫বৎসর মেধাবী,দরিদ্র ও সুবিধা বঞ্চিত নারী (ইত্যেপূর্বে সংশ্লিষ্ট প্রকল্প হতে প্রশিক্ষণ প্রাপ্ত কোন প্রার্থী আবেদন করতে পারবেন না) ক) ন্যূনতম ৮ম পাশ হতে হবে। খ) মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে হবে। নিম্ন বর্ণিত শর্তাবলী ও নিয়মাবলী আবেদন ফরম পূরণ এবং প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ ০১। প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীকে আইজিএ প্রকল্পের ওয়েবসাইট (iga.dwa.gov.bd) এর মাধ্যমে কেবলমাত্র অনলাইনে প্রশিক্ষণে ভর্তির আবেদন করতে হবে। Online-এ আবেদনের নিয়মাবলী ওয়েবসাইটে দেয়া আছে। আবেদনের জন্য ২০০ টাকা ফি জমা দিতে হবে। ক) Online - এ আবেদনপত্র পূরণের তারিখ ও সময়ঃ ০১/১০/২০২৩ খ্রি: সকাল -০৯.০০ টা হতে ২৫/১২/২০২৩ খ্রি: দুপুর-১২.০০ টা। উল্লেখ্য, এই সময়ের মধ্যেই পূরণ করতে হবে। (খ) Online- এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্ব্বোচ্চ 300 KB  হতে হবে। (গ)আবেদনপত্রের প্রিন্ট কপি জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ২৫/১২/২০২৩খ্রি: বিকাল-৪.০০ টা। ০২। Online- এ আবেদন করে আবেদনপত্রের প্রিন্ট কপিতে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর (স্বাক্ষর বিহীন কোন আবেদনপত্র গ্রহণযোগ্য নহে)  দাখিল করতে হবে তা না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। ০৩। Online- এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র প্রিন্ট কপি  মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা না দেয়া পর্যন্ত কোন অবস্থাতেই আবেদনপত্র বিবেচনাযোগ্য হবে না। ছবি এবং স্বাক্ষরবিহীন কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। ০৪। আসন সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা ট্রেড বাতিল/ সংশোধন বা সংযোজন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন। ০৫। প্রশিক্ষণার্থী বাছাই ও ভর্তির ক্ষেত্রে প্রশিক্ষণার্থী নির্বাচন/বাছাই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় প্রশিক্ষণার্থীর ভর্তি প্রক্রিয়া স্থগিত/ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ০৬। সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতিদিনের হাজিরার জন্য ২০০/- (দুইশত) টাকা করে ৬০ (ষাট) দিনের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। ০৭। আবেদনপত্র বাংলায় পূরণ করতে হবে (কেবলমাত্র ইংরেজীতে পূরণের নির্দেশনা ব্যতিরেকে)। ০৮। নির্ধারিত সময়ের মধ্যে Online- এ আবেদন করা না হলে পরবর্তীতে কোনক্রমেই কোন আবেদন গ্রহণ করা হবে না। আমি.........শাক্ষ দিচ্ছ যে উপরের উল্লেখিত সকল শর্তাবলী ও নিয়মাবলী মেনে আবেদন ফরম পূরণ করেছি এবং প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ কবো।

Comments